1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

আইএসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯০ Time View

ইরাকের উত্তরাঞ্চলে গণহত্যা, অপহরণ এবং সংখ্যালঘুদের নির্মূলের চেষ্টার অভিযোগে ‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷image_96719_0

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, জুন মাসে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধারা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে৷ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইএস যোদ্ধারা খ্রিষ্টান, শিয়া, ইয়াজিদি ও অন্য সংখ্যালঘুদের উচ্ছেদ করেছে তাদের বাড়িঘর থেকে৷ এ ছাড়া প্রতিবেদনে এমন সব তথ্য-প্রমাণ উঠে এসেছে, যাতে দেখা যাচ্ছে আইএস যোদ্ধারা ইয়াজিদিদের ওপর গণহত্যা চালিয়েছে৷ এমনকি শিশুদেরও রেহাই দেয়নি৷

প্রতিবেদনে কয়েকজন ইয়াজিদি শিশু ও নারীকে অপহরণের তথ্য দেয়া হয়েছে৷ এতে বলা হয়েছে, অপহৃত অনেক নারী-শিশুর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো অজানা৷ সোমবারও ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় একটি গাড়িবোমা হামলায় ১৮ জন নিহত ও অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে৷

সুলাইমান বেক আইএসমুক্ত
রোববার আমেরলিতে চালানো হামলায় আইএসের বিরুদ্ধে বড় ধরনের সাফল্যের মুখ দেখেছে ইরাকি নিরাপত্তারক্ষীরা৷ আমেরলির উত্তরে সুলাইমান বেক-এর নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি যোদ্ধারা৷ এটা এত দিন আইএস যোদ্ধাদের শক্ত ঘাঁটি ছিল৷ প্রায় ১১ সপ্তাহ শহরটি দখল করে রেখেছিল জিহাদিরা৷ ইরাকের যোগাযোগমন্ত্রী সংবাদ সংস্থা এএফপিকে জানান, কয়েক ঘণ্টার মধ্যেই শহরের দখল নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ সোমবার আমেরলি সফর করেন প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি৷

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আমেরলিতে চার দফা বিমান হামলা চালিয়েছিল৷ তবে সেখান থেকে পালিয়ে আইএস যোদ্ধারা পাশের শহর ইয়াংকাজার দখল নেয়৷

নিহত ও গৃহহীন
সাম্প্রদায়িক দাঙ্গায় ইরাকের উত্তরাঞ্চলে আগস্ট মাসে অন্তত এক হাজার ৪২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ আহত হয়েছে অন্তত এক হাজার ৩৭০ জন৷ আইএস যোদ্ধারা অন্তত ছয় লাখ মানুষকে জোর করে ঘরছাড়া করেছে বলে জানিয়েছে সংস্থাটি৷ ইরাকে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আইএস যোদ্ধারা এখনো সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে এবং প্রতিদিনই হত্যাযজ্ঞ চলছে৷” তিনি জানান, নিহতের সংখ্যা হয়তো আরো বেশি হতে পারে৷ এ ছাড়া ইরাকে সহিংসতায় গত জুলাই মাসে এক হাজার ৭৩৭ জন এবং জুনে দুই ৪০০ সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

ইয়াজিদিদের সহায়তা
ইরাকের উত্তরে সংখ্যালঘু ইয়াজিদি ও খ্রিষ্টানরা কট্টরপন্থী আইএস যোদ্ধাদের রোষের শিকার হচ্ছে৷ সরকারি বাহিনী ও কুর্দি বাহিনী তাদের মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ মার্কিন প্রশাসনসহ পশ্চিমা জগত, ইরান, সৌদি আরবসহ আরব জগত – সব পক্ষই এ বিষয়ে একমত যে, ইরাকের ক্ষমতাকেন্দ্রে পালাবদল ঘটলে বর্তমান সংকটের রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত হতে পারে৷ সরকারে দেশের সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে আইএস-এর মতো গোষ্ঠী দুর্বল হয়ে পড়বে৷ সূত্র: ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ