1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

রামগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ২২০ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৯৫ Time View

লক্ষ্মীপুরে রামগঞ্জের করপাড়ায় এলাকায় পুলিশের ওপর হামলা ও হত্যা মামলার আসামি মিঠুকে ছিনতাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২২০জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।  image_94801_0

সোমবার সকালে রামগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. রুহল আমিন বাদী হয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য কালু মিয়াসহ ২০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুল হককে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মজিবুল হকসহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া হত্যা মামলার আসামী সাইফুল ইসলাম মিঠুকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রোববার বিকেলে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মজিবুল হকের নেতৃত্বে একটি গ্রাম্য শালিস চলছিলো।

বৈঠকে হত্যা মামলার আসামি পশ্চিম করপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে ডাকাত সাইফুল ইসলাম মিঠু উপস্থিত রয়েছে এ খবর শুনে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ করপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে মিঠূকে গ্রেফতার করে।

পরে পুলিশ মিঠুকে ভ্যানে উঠিয়ে  নিয়ে যাওয়ার সময় চেয়ারম্যান মজিবুল হক ও ডাকাত মিঠুর লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে মিঠুকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে চেয়ারম্যান মজিবুল হক ও ডাকাত মিঠুর লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর,সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় দুই পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে চেয়ারম্যানের লোকজন দুইটি বসত বাড়ি ও কয়েকটি দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ