1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সন্তান দত্তক নিচ্ছেন মনীষা কৈরালা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ১৫৬ Time View

মেয়ে দত্তক নিচ্ছেন মনীষা কৈরালা। তবে এখনই নয়। সামনের বছর। সংবাদমাধ্যকে এ খবর জানিয়েছেন তিনি নিজেই।image_94798_0

কেন হঠাৎ দত্তক সন্তানের ভাবনা? মনীষা বলেছেন, “আমার ৪৪ বছর বয়স হলেও ভবিষ্যতে জমিয়ে কাজ করাটা চালিয়ে যেতে চাই। এ জন্য দরকার অবসাদমুক্ত জীবন। তাই ঠিক করেছি একটা ফুটফুটে বাচ্চা দত্তক নেব। একটা শিশু যেভাবে জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে, সেটা আর কারও পক্ষে সম্ভব নয়।”

কিন্তু সামনের বছর দত্তক কেন নেবেন? এখনই কেন নয়? তার জবাব, “আমার পেটে ক্যান্সার হয়েছিল। রোগটা সেরে গেলেও ডাক্তাররা বলেছিলেন যে, শরীর আগের অবস্থায় ফিরে আসতে তিন বছর লাগবে। দু’বছর কেটে গিয়েছে। আগামী বছরে তিন বছর পূর্ণ হবে। শরীরে পুরোপুরি যুত না থাকলে কী করে একটা বাচ্চাকে সামলাব?”

মনের মানুষ কাউকে পাননি যাকে জীবনসঙ্গী করা যায়? তার লাজুক জবাব, “ভালোবাসা আমার জীবনে এসেছিল। কিন্তু সব সময় ভুল লোককে ভালোবেসেছি। তাই প্রতিবারই আঘাত পেয়েছি খুব। প্রেম টেকেনি। তবে আমি এখনও বিশ্বাস করি, আবার কেউ আমায় ভালোবাসবে। শিশু দত্তক নেওয়ার পরও যদি কেউ সেটা মেনে নিয়ে আমার জীবনে আসতে চায়, ক্ষতি নেই।”-ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ