1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বহির্বিশ্বে শীর্ষে জেদ্দা স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদে পাশের হার ৭৪.৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ১১৫ Time View

ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে বহির্বিশ্বের কলেজগুলোর মধ্যে শীর্ষে আছে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এখানে  এবার পাশের হার ৯০ দশমিক ৪৮শতাংশ। এদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদের (বাংলা শাখা) পাশের হার ৭৪.৫।image_94253_0

জেদ্দা কলেজ থেকে মোট ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ শিক্ষার্থী। বহির্বিশ্ব থেকে অংশ নেয়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া কেন্দ্রগুলোতে জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ১৯ জন, এর মধ্যে ১৮ জন পেয়েছে জেদ্দার  বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বাংলা শাখা)।

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বাংলা শাখা) অধ্যক্ষ রফিকুল ইসলাম ফারুকী নতুনবার্তা ডটকমকে জানান, “আমরা বিগত নয় বছর  যাবত ধারাবাহিকভাবে বহির্বিশ্বে প্রথম স্থান অধিকার করে আসছি, আশাকরি ভবিষ্যতেও আমরা এই সাফল্য ধরে রাখব”

ছয় শিক্ষার্থীর অকৃতকার্যের বিষয়ে তিনি বলেন, “এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এইচএসসিতে কেনো অকৃতকার্য হয়েছে সেটা আমাদের বোধগম্য নয়। প্রত্যাশা ছিল শতভাগ পাশের।”

ছয় শিক্ষার্থীর অকৃতকার্যের বিষয়ে বোর্ডকে চ্যালেঞ্জ করা হবে বলেও জানান তিনি।

এদিকে রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে (বাংলা শাখা) এবারের পাশের হার হতাশাজনক। এ কেন্দ্র থেকে ৫৫ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪১ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৪ জন শিক্ষার্থী। রিয়াদের কোনো কলেজ থেকে কেউ-ই জিপিএ-৫ পাননি।

ফলাফল নিয়ে হতাশা ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ