1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

‘আদিবাসীদের সঙ্গে জীবজন্তুর মতো আচরণ করা হচ্ছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ১২১ Time View

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, “আদিবাসীদের সঙ্গে চিড়িয়াখানার জীবজন্তুর মতো আচরণ করা হচ্ছে। যখন যেভাবে যে পরিচয় দিয়ে দিতে চায়, সেটাই দিয়ে দিচ্ছে।”image_93979_0

সোমবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে কাপেং ফাউন্ডেশন আয়োজিত আদিবাসী দিবসের এক আলোচনায় এ অভিযোগ তোলেন তিনি।

সন্তু লারমা বলেন, “আদিবাসী শব্দটি নিয়ে যত বেশি টানাটানি করা হবে, আদিবাসীদের সংগ্রাম তত আড়াল হয়ে যাবে।”

সন্তু বলেন, “সংবিধানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী পরিচয় সম্পর্কে সন্তু লারমা বলেন, ‘বাঙালিরাও একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। তবে তারা বৃহত্ গোষ্ঠী। তাদের বৃহৎ নৃ-তাত্ত্বিক গোষ্ঠী বললে কেমন লাগবে?”
এ আদিবাসী নেতা বলেন, “আদিবাসীদের নিয়ে সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয়, যাতে আদিবাসীদের জীবনধারাই পল্টে যায়।”

সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, “আদিবাসী শব্দটি ব্যবহার করতে না দেয়ার চেষ্টার মাধ্যমে তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করছে সরকার।”

আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, পীর ফজলুর রহমান, ইউরোপীয় ইউনিয়নের ঢাকা কার্যালয়ের প্রতিনিধি গনজালো সেরানো দো লা রোসা, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, মঙ্গল কুমার চাকমা, ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের প্রতিনিধি মিকা কানেরবেভোরি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের এ-দেশীয় পরিচালক স্নেহাল ভি সোনেজি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ