1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

জমকালো অনুষ্ঠানে শেষ হলো ২০১৪ কমনওয়েথ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ১৩১ Time View

২৩ জুলাই, এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গ্লাসগোর সেলটিক পার্কে শুভারম্ভ হয়েছিল কুড়িতম কমনওয়েলথ গেমসের ৷ রবিবার হ্যাম্পডেন পার্ক ন্যাশানাল স্টেডিয়ামে ৯০ মিনিটের জমকালো অনুষ্ঠান দিয়ে শেষ হল ২০১৪ কমনওয়েলথ ৷ স্কটল্যান্ডের বিখ্যাত গায়িকা লুলুর গান দিয়ে সমাপণী অনুষ্টানের সূচনা হয় ৷ ২৪০ সদস্যের বিখ্যাত ‘রয়্যাল এডিনবার্গ মিলিটারি ট্যাটু’ ব্যান্ড স্কটিশ পাইপ বাজিয়ে লুলুর গানের সঙ্গে তাল মেলান ৷ লুলুর পর মঞ্চে আসে ডিকন ব্লু ব্যান্ড ৷ সারা পৃথিবী জুড়ে প্রায় ৬০ লক্ষ অ্যালবাম বিক্রী করার নজির রয়েছে এই বিশ্ব বিখ্যাত ব্যান্ডের ৷ প্রায় ৪০ হাজার আসন বিশিষ্ট হ্যাম্পডেন পার্ক স্টেডিয়াম ছিল এদিন কানায় কানায় পরিপূর্ণ ৷সমাপ্তি অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল ‘ অল ব্যাক টু আওয়ার্স ’৷image_92961_0

১১ দিন ব্যাপী খেলার এই মহোৎসবে ৭১ টি দেশের ৪,৭৫০ জন প্রতিযোগি অংশগ্রহন করেছিলেন ৷ ১৮টি খেলায় ২৬১ টি সোনা ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নেমেছিলেন তারা৷ এদিন কমনওয়েলথের সেরা জিমন্যাস্ট হিসাবে কানাডার ফ্র্যাঙ্কি জোনসকে ডেভিড ডিক্সন পুরস্কারে ভূষিত করা হয়৷ রিদমিক জিমন্যাস্টিকে তিনি একটি সোনা-সহ মোট ছ’টি মেডেল ছিনিয়ে নিয়েছেন ৷ গোটা অনুষ্ঠানেই আতসবাজির প্রদর্শনী আর আলোর রোশনাই ছিল চোখে পড়ার মত ৷ লুলু এবং ডিকন ব্লু ব্যান্ড ছাড়াও স্কটল্যান্ডের অন্যতম সেরা গীতিকার ও সঙ্গীত শিল্পী ডগি ম্যাকলিন মঞ্চ আলোকিত করেন ৷ তার ‘ক্যালিডোনিয়া’ গানটিকে স্কটল্যান্ডের বেসরকারি জাতীয় সঙ্গীত হিসাবে ধরা হয় ৷এদিনও এই গানেই আরও একবার মন জয় করলেন উপস্থিত দর্শকদের৷  এদিন কমনওয়েলথের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক ও কর্মীরাও সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলেন ৷কমনওয়েলথের স্বেচ্ছাসেবকদের নামকরণ করা হয়েছে ‘স্লাইডে-সাইডার্স’৷ তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় স্থানীয় ব্যান্ড ‘প্রাইড’৷

তবে যার পারফরম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে সকলে বসেছিলেন সেই কিলি মিনোগকে দিয়েই যবনিকা পড়ে কমনওয়েলথের৷ রবিবাসরীয় রাতের যাবতীয় লাইম-লাইট তিনিই চুরি করে নিয়েছিলেন ৷ অস্ট্রেলিয়ান এই গায়িকা চলতি বছরেরে মার্চ মাসেই কেরিয়ারের ১২ নম্বর অ্যালবামটি (কিস মি ওয়ান্স) প্রকাশ করেছেন ৷ এদিনও স্ককীয় মেজাজে মঞ্চ মাতালেন তিনি ৷ সাতটি গান পরিবেশন করেন আন্তর্জাতিক এই পপ তারকা ৷ তার বিখ্যাত গান ‘ স্পিনিং অ্যারাউন্ড’ দিয়েই সূচনা করেন৷

অন্যদিকে কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট প্রিন্স ইমরান, সফল ভাবে এই বিশাল আয়োজন সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান ৷ পাশাপাশি ২০১৮ কমনওয়েথে অনুষ্টিত করার জন্য অস্ট্রেলিয়াকেও আগাম শুভেচ্ছা জানান ৷- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ