1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

এবার রেল স্টেশন থেকে স্বর্ণের বার উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ১০৬ Time View

বিমানবন্দর থেকে অহরহ স্বর্ণের বার উদ্ধার হলেও এবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দুই যাত্রীর কাছ থেকে চার কেজি ওজনের ৩৪টি স্বর্ণবার উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।  image_90704_0

কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, বুধবার সকাল ৯টার দিকে স্টেশনে চট্টগ্রাম থেকে আসা ‘তূর্ণা নিশীথা’ ট্রেনটি থামলে ওই দুইজনকে আটক করে বারগুলো জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় ওই দুই যাত্রীকেও।

আটককৃতরা হলেন, দিলু (৩৪) ও সুমন (৩৫)। দুই জনই চট্টগ্রাম থেকে ট্রেনটিতে উঠেছিলেন।

উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ