1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে খেলার মাঠ তৈরি: বাবুপুর গ্রাম হতে পারে রোলমডেল বোর্ডে ফল বিপর্যয়ের মাঝেও আলো ছড়াল রাজশাহী কলেজ এনসিএলে দ্বিতীয় দিন শেষে ১০৯ রানে পিছিয়ে রংপুর রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি

কালোটাকা সাদার সুযোগ দিইনি, অল আর রাবিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪
  • ১২৯ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, “বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়নি। এটি ইনকাম ট্যাক্স আইনেই আছে। আমি নতুন করে কিছু করিনি। যারা এসব নিয়ে কথা বলে তারা অল আর রাবিশ। ইট ইজ আটার্লি ননসেন্স।”image_88699_0

মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিসে সফররত আইএমএফের ডিএমডি নাওকাই শিনোহারার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশে কালোটাকার কোনো সুযোগ দেয়া হয়নি। আমি ঠিক করেছি, রিয়েল স্টেটসে স্কয়ার ফুট অনুযায়ী জরিমানা দিয়ে বিনিয়োগ করা যাবে। এটিও আইন অনুযায়ী।”

অর্থমন্ত্রী বলেন, “কালো টাকা নিয়ে মিডিয়ায় আপনারা সবাই ভুল রিপোর্ট লিখেছেন। রাবিশ! এই বাজেটে আমি অতিরিক্ত কোনো সুবিধা দিইনি।”

প্রসঙ্গত, কালোটাকা সাদা করার সুযোগ দেয়ার বিপক্ষে বরাবর মত দিয়ে এলেও এবারো আবাসন খাতে বিনিয়োগের শর্তে এই সুযোগ রাখার ঘোষণা দেন অর্থমন্ত্রী।
বাজেটের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, “আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেয়ার বিধানটি কর প্রদান পদ্ধতিতে সরলীকরণমাত্র।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ