1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই : হানিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ১১৩ Time View

hanifসরকার পতনের আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি ও ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে  আয়োজিত এক বর্ধিত সভায় এ সব কথা বলেন।

হানিফ বলেন, ঈদের পর আন্দোলন করে সরকারের পতন ঘটাবে বিএনপির সেই সাংগঠনিক শক্তি নেই। তার গর্জনে কেউ সাড়াও দেবে না।

তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারা চোরাগোপ্তা হামলা করে সরকারের পতন ঘটানো হবে বলে বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন। ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম সেই চোরাগোপ্তা হামলার শিকার হলেন কিনা কিংবা তারা জড়িত আছে কিনা এ বিষয়টি মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।

সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, হাজী মো. সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ