1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ মুরালিধরন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ১২০ Time View

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার কোচিং দলে যোগ দিলেন স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন৷image_86878_0

শ্রীলঙ্কার সাবেক এই কিংবদন্তী অফ-স্পিনার ইতোমধ্যেই অস্ট্রেলিয়া দলের প্রধান স্পিনার ন্যাথন লিয়নকে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট সেন্টারের স্পিন কোচিং করাতে ব্যস্ত ছিলেন৷ এবার আসন্ন পাকিস্তান সিরিজের জন্য গোটা দলের কোচিং সদস্যদের সঙ্গেই যুক্ত হলেন মুরালি৷

অজি দলের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করে তুলতেই মুরালিকে দলের সঙ্গে যুক্ত করার এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে৷

নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত মুরালিধরন বলেন, “আমি জানি অস্ট্রেলিয়া দারুণ একটা দল৷ আমার মনে হয় ওদেরকে আরও কিছুটা সাহায্য করতে পারব আমি, যাতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ভাল খেলতে পারে ওরা৷ আরব আমিরাতের মাঠ স্পিনারদের অনেকটাই সাহায্য করবে৷ তাই সেখানে অজি স্পিনারদের সফল হওয়ার কিছু টোটকা আমার জানা আছে৷ কারণ আরব আমিরাতে আমিও অনেক ম্যাচ খেলেছি৷”

পাশাপাশি পাক স্পিনার সাঈদ আজমলের প্রশংসা করে মুরালি আরও বলেন, “বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাও আজমলকে খেলতে সমস্যায় পড়েন৷ ওর বোলিংয়ের ধরন অনেকটা আমারই মতো৷ তাই নেটে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের আমি বল করলে ওদের আজমলকে খেলার ব্যাপারে কিছুটা সাহায্য করতে পারব৷”       -ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ