1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ব্রাজিল বিশ্বকাপে থাকছেন না রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০১৪
  • ১৪১ Time View

ronaldo0বিশ্বকাপের আর মাত্র ৫ দিন বাকি। এ সময় ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে দুঃসংবাদ। বিশ্বকাপে নাকি খেলতেই পারছেন না এ সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। পর্তুগালের হয়ে বিশ্বকাপে মাঠে নামা না নামা নিয়ে রোনালদোকে নিয়ে আগেই শঙ্কা দেখা দিয়েছিল।

পর্তুগাল ফুটবল ফেডারেশন আশা করেছিল, বিশ্বকাপ শুরু হওয়ার আগে রোনালদো পুরোপুরি ফিট হয়ে যাবেন। কিন্তু গুজব উঠেছে, ঘানাইয়ান ওঝা কুয়াকু বোনসাম নাকি বিশ্বকাপ সামনে রেখে রোনালদোর ইনজুরি আরও বাড়িয়ে দিয়েছেন, যাতে বিশ্বকাপে খেলতে না পারেন। কিন্তু রোনালদোর সঙ্গে ঘানার ওই ওঝার কিসের শত্রুতা?

বোনসামের দাবি, ২৬ জুন ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষ পর্তুগাল। ওই ম্যাচে যাতে রোনালদো ঘানার বিপক্ষে খেলতে না পারেন। সে কারণে বোনসাম মন্ত্রের বলে সিআরসেভেনকে ঘায়েল করেছেন।

ওই ওঝার দাবি, তার মন্ত্রের জোরেই রোনালদো জোড়া চোটে পড়েছেন। কোনও ওষুধে তা সারবে না।

ওঝা আরও জানান, ৪ মাস আগে থেকেই রোনালদোকে আমি ধীরে ধীরে আহত করে তুলছিলাম। ওর পে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামা অদৌ সম্ভব হবে না। তবে আদতে ঘটনা যা-ই ঘটুক রোনালদোর চোট নিয়ে পর্তুগালে ক্রমশ একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। অনেকে ভাবতে শুরু করেছেন, রোনালদো হয়তো জার্মানির বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ