1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মার খাচ্ছেন, গোলও করছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
  • ১০৪ Time View

neymar5aবিশ্বকাপের ঘণ্টা বাজার আগেই ছন্দে ব্রাজিল। অবিশ্বাস্য ফ্রি-কিক থেকে শুরু করে চোখ ধাঁধানো ফুটবল, প্রস্তুতি ম্যাচে সব কিছুই উপহার দিল লুই ফিলিপ স্কোলারির দল। কিন্তু পাশাপাশি আতঙ্কও থাকছে ব্রাজিল সমর্থকদের জন্য। প্রথম প্রস্তুতি ম্যাচের পরই একটা জিনিস পরিষ্কার বিপক্ষের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় এক নম্বরে রয়েছেন নেইমার।  

মঙ্গলবার রাতের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ঘরের মাটিতে ব্রাজিল ৪-০ হারাল পানামা-কে। স্কোরারের তালিকায় ছিলেন নেইমার, দানি আলভেজ, হাল্ক ও উইলিয়ান। তবুও পুরো নব্বই মিনিট বিপক্ষ ডিফেন্ডারদের থেকে পা বাঁচিয়ে খেলতে হল ব্রাজিল দলের অন্যতম অস্ত্রকে। কোনও সময় দুই পায়ের ট্যাকল তো কোনো সময় আবার কনুইয়ের গুঁতো, সব কিছুতেই লেখা ছিল নেইমারের নাম।

পানামার ছকে ব্রাজিলীয় ওয়ান্ডারকিডকে শ্যাডো মার্ক করেন দুই সেন্টার ব্যাক বালয় ও তোরেস। এ ছাড়া পানামার মাঝমাঠের ফুটবলাররাও নেমে এসে আটকানোর চেষ্টা করেন নেইমারকে। কিন্তু মার খেলেও নিজের প্রতিভার নিদর্শন ঠিক রেখে গেলেন ব্রাজিল তারকা। প্রায় একাই নাস্তানাবুদ করলেন পানামাকে। কখনও দু’তিনজনকে এক সঙ্গে ড্রিবল করে। আবার কখনও স্রেফ গতিতে বিপক্ষকে নাজেহাল করে। শুরুতে নেইমারের অবিশ্বাস্য ফ্রি-কিকের সৌজন্যেই ১-০ এগোয় ব্রাজিল। যা বিপক্ষ দেওয়াল ভেঙে ল্যান্ড করে সোজা টপ কর্নারে। গোল যেমন করলেন তেমন আবার সাজালেনও। তার পাসেই হাল্ক গোল করে ৩-০ করেন।

ব্রাজিলের জয়ে সন্তুষ্ট কোচ লুই ফিলিপ স্কোলারি। গত রবিবার অনুশীলনে ফুটবলারদের যিনি ‘জঘন্য’ তকমা দিয়েছিলেন, সেই ‘বিগ ফিল’ মনে করছেন আস্তে আস্তে উন্নতি করছেন নেইমাররা। “পানামার সঙ্গে খেলা দেখে আমি খুব খুশি। রবিবারের থেকে পরিস্থিতি অনেকটা পাল্টেছে। ফুটবলাররা অনেকটা উন্নতি করেছে। বিপক্ষকে যদি প্রতিআক্রমণের সুযোগ না দিই আমরা, তবে আরও গোল করতে পারব।” পাশাপাশি ম্যাচের সেরা পারফরম্যান্স করলেও নেইমার জানালেন যে একশো শতাংশ ফিট নন তিনি। মরসুম শেষে বার্সেলোনা জার্সিতে যে চোট পেয়েছিলেন তার রেশ এখনও পুরোপুরি কাটেনি। “অনেকটা ভাল আছি। ম্যাচের শেষের দিকে একটু হাফিয়ে উঠেছিলাম। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যাব,” আশ্বাস দিচ্ছেন নেইমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ