1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০১৪
  • ৮৪ Time View

mahtabফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আবু ইউসুফ।

পুলিশ জানায়, একরামের বড় ভাই জিয়াউল হক সেলিম মাহতাব উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করে ঘটনার দিন রাত ১২টার দিকে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একরাম হত্যার ঘটনায় এর আগে আটক ১৬ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।

মাহাতাব উদ্দিন ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক ও একরাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও অগ্নিদগ্ধ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ