1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার দাবি কল্যাণ পার্টি’র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৫০ Time View

২৫ ফেব্রুয়ারি মর্মান্তিক পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস পালনের দাবি জানালো বাংলাদেশ কল্যাণ পার্টি।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার তিন বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত জানতে পারলাম না কারা এর সঙ্গে জড়িত। তারা কি ভিনগ্রহ থেকে আসছে, না বহির্বিশ্ব থেকে আসছে?’

২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে জাতি যুদ্ধ করে স্বাধীন হয়, তারা কখনো মাথা নত করতে শেখে না। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদেরকে দ্রুত চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে মর্মান্তিক ওই দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হোক।’

কল্যাণ পার্টি’র চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ইসলামী ঐক্যজেটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, কল্যাণ পার্টি’র মহাসচিব আব্দুল মালেক চৌধুরী, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, সাধারণ সম্পাদক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ আব্দুল মবিন, মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, এনডিপি’র চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার, বাংলাদেশ লেবার পার্টি’র চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ইসলামিক পার্টি’র চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মবিন, সাধারণ সম্পাদক এম এ রশিদ প্রধান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ