1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

শামীম ওসমান-নূর হোসেনের ফোনালাপের অডিও প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ৮৫ Time View

shamim_nurনারায়ণগঞ্জে সেভেন মার্ডার মামলার প্রধান আসামী নূর হোসেনকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমান। নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের কথোপকথনের একটি অডিও প্রকাশিত হয়েছে। অপহরণের দুই দিন পর ২৯শে এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে শামীম ওসমানকে ফোন করেন নূর হোসেন। ১০৩ সেকেন্ড কথা হয় তাঁদের মধ্যে৷ শামীম ওসমানকে ফোন করার সময় ধানমন্ডি ৪ নম্বর সড়কের আশপাশে ছিল নূর হোসেনের অবস্থান৷  শামীম ওসমানকে শুরুতে সালাম দেন নূর হোসেন।

শামীম ওসমান বলেন, ‘খবরটা পৌঁছাই দিছিলাম, পাইছিলা?’ জবাবে নূর হোসেন বলেন, ‘পাইছি, ভাই।’ শামীম ওসমান বলেন, ‘তুমি অত চিন্তা করো না।’ নূর হোসেন এ সময় কান্নাজড়িত কণ্ঠে শামীম ওসমানকে বলেন, ‘ভাই, আমি লেখাপড়া করিনি। আমার অনেক ভুল আছে। আপনি আমার বাপ লাগেন। আপনারে আমি অনেক ভালোবাসি, ভাই। আপনি আমারে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন।’ জবাবে শামীম ওসমান বলেন, ‘একটু সময় দাও। এখন আর কোনো সমস্যা হবে না।’ শামীম ওসমান ‘গৌর দা’ বলে এক লোকের সঙ্গে নূর হোসেনকে দেখা করতে বলেন।

নূর হোসেনের কাছে শামীম ওসমান জানতে চান, কোনো সিল আছে কি না। সিল থাকার কথা জানিয়ে নূর হোসেন বলেন, ‘আছে আছে, সিল আছে, কিন্তু যামু ক্যামনে? যেভাবে বলল অ্যালার্ট। শামীম ওসমান বলেন, ‘না কিছু নেই। মনে হয় না। তুমি আগাইতে থাক।’ নূর হোসেন তখন বলেন, ‘ভাই, তাহলে একটু খবর নেন। আমি আবার ফোন দেই।’

কথাবার্তার একপর্যায়ে শামীম ওসমান নূর হোসেনকে বলেন, ‘তুমি কোনো অপরাধ করো নাই। আমি জানি, ঘটনা অন্য কেউ ঘটাইয়া এক ঢিলে দুই পাখি মারতেছে।’ এ সময় শামীম ওসমান নূর হোসেনের কাছে জানতে চান, এই নম্বরটি নতুন কি না৷ নূর হোসেন ‘হ্যাঁ সূচক’ জবাব দেন৷ শামীম ওসমান বলেন, তিনি নূর হোসেনকে তাঁর আরেকটি নম্বর পাঠাবেন যোগাযোগের জন্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ