1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

উপজেলা চেয়ারম্যান একরামুলকে পুড়িয়ে হত্যার ঘটনায় আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ৬৯ Time View

ekramফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গুলি করে এবং গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আনোয়ার ও আলাউদ্দিন।

বৃহস্পতিবার রাতে ফুলগাজী সদর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

এদিকে শুক্রবার দুপুরে ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, হত্যায় জড়িত সন্দেহে রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়।

তিনি বলেন, এদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী সদরের বিলাসী হোটেলের সামনে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে গাড়ির ভেতরে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে তার সঙ্গে থাকা আরো ৩ জন দগ্ধ হয়েছেন।

জানা যায়, চেয়ারম্যান একরামুল হক গাড়িতে করে ফেনী সদর থেকে ফুলগাজী যাওয়ার পথে বিলাসী হোটেলের সামনে দুই পাশ থেকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চেয়ারম্যান একরামুল হক গুলিবিদ্ধ হন। এ সময় দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ৩ জন বের হতে পারলেও গুলিবিদ্ধ একরামুল হক বের হতে পারেননি। তিনি গাড়ির ভেতরেই আগুনে পুড়ে মারা যান। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে একরামুল হকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরে নিহত একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ