1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০১৪
  • ১৩১ Time View

lokkhipur2লক্ষ্মীপুর সদর উপজেলায় মো. নোমান হোসেন (৩০) নামে ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছাত্রলীগের আরেক নেতা জাহাঙ্গীর হোসেনও গুলিবিদ্ধ হন।

উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের সিএম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রবিবার রাত ৯টার দিকে গুলি করে তাকে হত্যা করা হয়।

নোমান পাশের চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি আমানি লক্ষ্মীপুর গ্রামের আবু সুফিয়ায়ের ছেলে।

এ বিষয়ে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মকবুল হোসেন গণমাধ্যমকে জানান, রাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত জাহাঙ্গীরকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ