1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৫ মাসের শিশুকে হত্যা করলেন পাষণ্ড মা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০১৪
  • ১৩৮ Time View

maa_pঝিনাইদহের কালীগঞ্জে নুসরাত নামের ৫ মাসের মেয়ে শিশুকে গলা কেটে হত্যা করেছেন তার মা বৈশাখী বেগম (৩২)।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত নুসরাত আড়পাড়ার নাজমুল ইসলাম পিন্টু প্রথম সন্তান।
 
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে বৈশাখী বেগম এ ঘটনা ঘটিয়েছেন।
 
বৈশাখীর স্বামী নাজমুল ইসলাম পিন্টু জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর বৈশাখীর মানসিক সমস্যা দেখা দেয়। সে সময় চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন সন্তান হওয়ার পর মায়ের কাছে না রাখার জন্য। শিশু নুসরাত  জন্ম হওয়ার পর থেকে সে তার  দাদির কাছেই থাকতো।
 
তিনি আরো জানান, রোববার সকালে তার মা অসুস্থ হয়ে পড়লে নুসরাতকে তার মায়ের কাছে রাখা হয়। এই সুযোগে বৈশাখী মেয়েকে বাথরুমে নিয়ে বটি দিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর বাইরে এসে তিনি সবাইকে বলেন, “আমার মেয়েকে জবাই করে দিয়েছি।”
 
তারপর বাড়ির সবাই বাথরুম থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বৈশাখী বেগমকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ