1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

মুন্সিগঞ্জে বিনামূল্যে যমুনা ব্যাংকের চক্ষু শিবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৩০ Time View

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে সম্প্রতি মুন্সিগঞ্জের দরগাহ বাড়িতে মুন্সিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে চক্ষুশিবির, মেডিক্যাল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

যমুনা ব্যাংকের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিয়র রহমান।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. কাজী মো. হান্নানুর রহমান, ডা. সাদিয়া বিনতে নূর, যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, চক্ষুশিবির, মেডিক্যাল ও ডেন্টাল ক্যাম্পে ১ হাজার ৫০০ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ৩টি সেলাই মেশিন এবং একটি রিকশা ভ্যান বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ