1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আঁখির আরও দুই ভিডিও

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০১৪
  • ১৭৫ Time View

akhi alomgir2সাম্প্রতিক সময়ে অডিওর চেয়ে ভিডিও নিয়েই বেশি আগ্রহী আঁখি। তাই তো ঈদের আগে আরও দুটি নতুন ভিডিও মুক্তি দিতে যাচ্ছেন তিনি। আসছে ঈদে তার নতুন একক ‘বোকা মন’ মুক্তির সম্ভাবনা থাকলেও বিষয়টি শতভাগ নিশ্চিত নয় এখনও।

আঁখি জানান, অ্যালবামটি ঠিক কবে কখন প্রকাশ করব সেটা নিয়ে এখনও খুব একটা মাথাব্যথা নেই আমার। আমি এখন মিউজিক ভিডিও নিয়ে বেশি মনোযোগী। কারণ এখন ভিডিও থেকেই ফিডব্যাক পাওয়া যায়, অডিও থেকে নয়। জানা যায়, নতুন মিউজিক ভিডিওর জন্য তিনি ‘শ্যাম পিরিতি’, ‘জাদু’ ও ‘দোলা’ শীর্ষক গানগুলো নির্বাচন করছেন। এ তিনটির মধ্যে যে কোন দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন তিনি। এর আগে এ অ্যালবাম থেকে আঁখি ‘বোকা মন’ ও ‘জোর কা ঝাটকা’ শীর্ষক গান দুটির মিউজিক ভিডিও তৈরি করে দেশের প্রায় সব কয়টি টিভি চ্যানেলসহ ইউটিউবে প্রকাশ করেছেন। দুটি ভিডিও থেকেই দারুণ সাড়া পেয়েছেন তিনি। তার ওপর দুটি ভিডিওতেই আঁখির গ্ল্যামারাস উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে। ভিডিও মডেল হিসেবে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। মূলত এসব প্রাপ্তি থেকেই আঁখি ঈদ উৎসবকে সামনে রেখে নতুন দুটি ভিডিও নির্মাণের পরিকল্পনা করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, দুটি গানেরই ভিডিও নির্মাণ শিগগির শুরু করব। তবে দুটি ভিডিও একসঙ্গে প্রকাশ করছি না। একটি অ্যালবাম প্রকাশের আগেই প্রকাশ করব। অন্যটি অ্যালবাম প্রকাশের পর। আশা করছি এ রোজার ঈদে অ্যালবামটি প্রকাশ করতে পারবো। অবশ্যই সেটা ব্যাটে-বলে মিলিয়ে। তিনি আরও বলেন, অ্যালবামের কাজটি অনেক আগেই শেষ করেছি। গত বছরই তা প্রকাশের ইচ্ছা ছিল। তবে দেশের রাজনৈতিক এবং প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক পরিস্থিতি ভাল না থাকায় অ্যালবামটি প্রকাশ করিনি। উল্লেখ্য, আঁখির ১৮তম একক ‘বোকা মন’-এ থাকছে ১২টি গান। এর সংগীতায়োজন করেছেন শওকাত আলী ইমন, কিশোর, কলকাতার বিশ্বরূপ ঘোষ প্রমুখ। গানগুলো লিখেছেন খোশনুর আলমগীর, শওকাত আলী ইমন, রবিউল ইসলাম জীবন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ