1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’র বিজয়ীদের পুরস্কার দিল মিডল্যান্ড ব্যাংক ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন

বিজেপিকে সোনিয়া-রাহুলের অভিনন্দন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০১৪
  • ১১১ Time View

soniya_rahulভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে পরাজয় ঘটেছে তার দায় স্বীকার করেছেন দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। একইসঙ্গে নতুন সরকার গঠনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছেন তারা।

৫৪৩টি আসনের নির্বাচনের ফলাফল প্রকাশের পর শুক্রবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কংগ্রেসের দুই কর্ণধার।

প্রথমে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি বলেন, কংগ্রেস অনেক খারাপ ফল করেছে। দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি এর দায় নিচ্ছি। এ ফলাফল নিয়ে আমাদের চিন্তা করা উচিত।

এছাড়া, বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দনও জানান রাহুল।

রাহুলের পর সংবাদ সম্মেলনে কথা বলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, আমি বিজেপির নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি, একইসঙ্গে এ পরাজয়ের জন্য দলের প্রেসিডেন্ট হিসেবে দায় নিচ্ছি।

সোনিয়া বলেন, আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে সমর্থন পাইনি। তবে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। আমরা জনমতকে শ্রদ্ধা জানাই।

এছাড়া, জাতীয় ঐক্যের ক্ষেত্রে নতুন সরকার কোনো আপোস করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ