1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় মা ও ২ শিশু সন্তানের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০১৪
  • ১০২ Time View

brammonbariyaব্রাহ্মণবাড়িয়ায় মা ও ২ শিশু সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পশ্চিম মেড্ডা এলাকার ছেলু মিয়ার স্ত্রী নার্গিস আক্তার (৩০), তার বড় মেয়ে তারিন (৭) ও  ছেলে সাফি (৫)।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার মৌবাগ এলাকায় নিজ বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদেরকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

এলাকাবাসী জানায়, সকালে নিজ বাড়ির শয়ন কক্ষে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পর থেকে নার্গিসের স্বামী ছেলু মিয়া (৪০) পলাতক রয়েছেন। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছেন মৃতের স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস চন্দ্র ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ মেশানো খাবার খেয়েই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তাদের বাসা থেকে দুধমাখা ভাত, ছেঁড়া কাপড়, কিছু ওষুধের খোসাসহ  বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ