1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

ধান কাটলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ১১০ Time View

mojina_rকুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে বৃহস্পতিবার সকালে আধুনিক প্রযুক্তির যন্ত্র দিয়ে ধান কাটলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

পরে তিনি গ্রো-গ্রিন হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষি বিপ্লবের মাধ্যমে এদেশ সমৃদ্ধশালী হয়েছে। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতি দেশ হলেও সকল মানুষের খাদ্য উৎপাদন করে বিশেদে রফতানি করতে সক্ষম হয়েছে।

বহু বছর আগে এক পন্ডিতের করা উক্তির সমালোচনা করে বলেন, এদেশ তলাবিহীন ঝুড়ি নয়। বরং কৃষকদের পরিশ্রমে তা পরিপূর্ণ হয়েছে।

এতে বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ