1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

যোগাযোগমন্ত্রীর গাড়ি থামিয়ে দিল সাধারণ জনতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ৯১ Time View

obai14রাস্তা সংস্কারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ি থামিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে রাস্তা থেকে সরে দাঁড়ান বিক্ষোভকারীরা।

বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

যোগাযোগমন্ত্রী বুধবার সকালে বেহাল সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক পরিদর্শনে যান। মন্ত্রী কোম্পানীগঞ্জ আসছেন শুনে টুকেরবাজারে জড়ো হন স্থানীয় লোকজন। মন্ত্রীর গাড়ি পৌঁছার আগে সেখানে পৌঁছায় সাংবাদিকদের গাড়ি। বিক্ষুব্ধ জনতা প্রথমে আটকান সাংবাদিকদের গাড়ি। এর মিনিট পাঁচেক পরই সেখানে উপস্থিত হয় যোগাযোগমন্ত্রীর গাড়ি। এরপরই লোকজন রাস্তায় নেমে এসে মন্ত্রীর গাড়ি আটকান। এ সময় মন্ত্রী গাড়ির জানালা খুলে উপস্থিত লোকজনের সাথে কথা বলেন।

মন্ত্রীকে বিক্ষোভকারীরা জানান, গত ১৫ বছর ধরে বেহাল এই রাস্তার জন্য তারা দুর্ভোগ পোহাচ্ছেন। ভাঙা রাস্তার জন্য প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।এ সময় কয়েক শত লোক রাস্তার উপর দাঁড়িয়ে স্লোগান দিতে থাকলে মন্ত্রীর গাড়ি আটকা পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে নিলে মন্ত্রীর গাড়ি সামনের দিকে অগ্রসর হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ