1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

বাংলাদেশকে জানতে হলে মুজিবনগর ঘুরে দেখা উচিৎ : ড্যান মজিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ১০১ Time View

mojina_mঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্টের রাষ্ট্রদুত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হলে মুজিবনগর পরিদর্শন করা উচিত। এখানকার স্থাপনাগুলো বাংলাদেশের স্বাধীনতার গৌরবগাথা মূর্তিমান ইতিহাস বহন করছে। তাই স্বাধীন বাংলাদেশের শপথের এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। বুধবার ঐতিহাসিক মুজিবনগর সফরে গিয়ে তিনি এ কথা বলেছেন। বেলা ১২টায় ঐতিহাসিক মুজিবনগরে পৌঁছে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি মানচিত্র, স্মৃতি সৌধ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি বলেন, আমি অনেক আগেই এখানে আসতে চেয়েছি। আজ এখানে আসতে পেরে খুব ভাল লাগছে। দেশি বিদেশি পর্যটকদের প্রতি মুজিবনগর পরিদর্শনের আহবান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের দিক থেকে বাংলাদেশের মধ্যে মুজিবনগর একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। তাই এখানে সকল পর্যটকদের পরিদর্শনে আসা উচিত। ড্যান মজিনা স্মৃতি সৌধ পরিদর্শনের পূর্বে লালন ফকির অনুসারী বাউল শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীত উপভোগ করেন।

মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার নাহিদুল ইসলাম, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ