1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

তিন অধিনায়ক চান সৌরভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮৪ Time View

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণে আলাদা অধিনায়কের ধারণা নতুন নয়। এখন ইংল্যান্ডেরই আছে তিন অধিনায়ক। ভারতের নির্বাচকদেরও সেই পথে হাঁটতে বললেন সৌরভ গাঙ্গুলী। এত ব্যস্ত ক্রিকেটসূচির মধ্যে একা ধোনির ওপর সব চাপ দিয়ে রাখার ফল ভালো হতে পারে না বলেই মত তাঁর। ‘এই মুহূর্তে অনেক বেশি ক্রিকেট, অনেক বেশি ফরম্যাট’—তিন অধিনায়কের পক্ষে এটাই যুক্তি সাবেক অধিনায়কের।
ভারতের সবচেয়ে বেশি টেস্টজয়ী এই অধিনায়ক সমালোচনা করেছেন বর্তমান অধিনায়ক ধোনির ‘বিশ্রাম-নীতি’রও। দলের ফিল্ডিংয়ের মান ধরে রাখার জন্যই শেবাগ ও টেন্ডুলকারকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে, কদিন আগে এই মন্তব্য করেছিলেন ধোনি। কিন্তু সৌরভের বক্তব্য, ‘আপনি কখনোই এমন দল পাবেন না, যাদের ১১ জনই খুব অসাধারণ ফিল্ডার। এমনকি অস্ট্রেলিয়ারও ১১ জন অসাধারণ ফিল্ডার নেই। ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কঠিন পরিবেশে রান করাটাও কম গুরুত্বপূর্ণ নয়।’
সৌরভের পাল্টা প্রশ্ন, ‘কোনো সফরে ভালো ফিল্ডিং করে এমন একজনের ব্যাটিং গড় যদি মাত্র ১৫ হয়, তবে সেটা কোনো কাজে লাগবে?’ নিজে একসময় তরুণ অনেক ক্রিকেটারকে তাঁদের দুঃসময়েও আগলে রেখেছিলেন। তবে বর্তমান অধিনায়ককে সৌরভের পরামর্শ, ব্যর্থ খেলোয়াড়দের লম্বা সময় ধরে সমর্থন না দিতে। এএফপি ও ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ