1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় ২ পুলিশ গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ১২৩ Time View

police.notunkhoborরাজধানীর কাফরুলে গুলি করে বিকাশের ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- যাত্রাবাড়ী থানার এসআই মঞ্জুরুল ইসলাম হাবিব ও রমনা থানার এসআই মোজাহিদুল ইসলাম।

কাফরুল থানা পুলিশ গত সোমবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিরপুর বিভাগের এক কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রমনা ও যাত্রাবাড়ীর দুই এসআইকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্র জানায়, বিকাশের এজেন্ট আবুল কালাম গত ৮ এপ্রিল দুপুরে মিরপুর ১৪ নম্বর সেকশনের নিজ অফিস থেকে ১০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে ১০ নম্বর সেকশনের ব্র্যাক ব্যাংক শাখায় যাচ্ছিলেন। ব্যাংকের কাছাকাছি পৌঁছলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আবুল কালাম ও সাইদুর রহমান নামে এক প্রাইভেটকার চালক আহত হন। 

এ ঘটনায় আবুল কালাম কাফরুল থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে দুই পুলিশকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের সাথে দুই এসআইয়ের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা ছিনতাইকৃত ১০ লাখ টাকার ভাগ নিয়েছিলেন। তবে কাফরুল থানার ওসি এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ