1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

বুধবার সারাদেশে চিকিৎসকদের ১ ঘণ্টার কর্মবিরতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০১৪
  • ৯৫ Time View

ch8ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হামলার প্রতিবাদে  এক ঘণ্টার কর্মবিরতিসহ ৪ দফা কর্মসূচি ঘোষণা করেছে চিকিৎকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে একযোগে এ কর্মসূচি চলবে।

সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ডা. ইকবাল আর্সলান।

ডা. ইকবাল আর্সলান জানান, দেশব্যাপী চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে ৪ দফা কর্মসূচি পালন করবে বিএমএ। কর্মসূচিগুলো হলো- ১৪ মে সব চিকিৎসা প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ, ওই দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজধানীর শাহবাগ চত্বরে মানববন্ধন এবং মানববন্ধন চলাকালে দেশব্যাপী চিকিৎসকদের এক ঘণ্টার কর্মবিরতি। এর সঙ্গে ‘আগামী ১৫ মে সব বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বারে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। তবে এসব কর্মসূচি চলাকালীন হাসপাতালের জরুরি সেবা চালু থাকবে বলেও জানান ডা. ইকবাল।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডা. মাহমুদ হাসান, সহ-সভাপতি অধ্যাপক কামরুল হাসান খান, যুগ্ম-মহাসচিব এমএ আজিজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ