1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

রাজউকের সাবেক চেয়ারম্যান হুদাকে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০১৪
  • ১৬৭ Time View

dudukসাবেক গৃহায়ণ ও গণপূর্ত সচিব ড. খোন্দকার শওকত হোসেনের (বর্তমানে প্রবাসীকল্যাণ সচিব) প্লট দুর্নীতির তদন্তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার সকাল ৯টায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র জানায়, শওকত হোসেনের বিরুদ্ধে স্ত্রী, মা ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ২২ এপ্রিল রাজধানীর মতিঝিল থানায় পৃথক তিনটি মামলা (নম্বর ৮, ৯, ১০) দায়ের করে দুদক।

মামলাগুলোতে ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় (অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার অপরাধ) অভিযোগ আনা হয়েছে। মামলার এজহারগুলোতে বলা হয়েছে, শওকত হোসেন ২০০১ সালের দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব থাকাকালীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের প্রভাবিত করে নিজ, মা ও স্ত্রীর নামে অবৈধভাবে প্লট বরাদ্দ করিয়ে নেন। বিধিবিধান না থাকা সত্বেও তিনি রাজউক থেকে প্রাপ্ত প্লটের আয়তন বৃদ্ধি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ