1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

‘কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ১১৬ Time View

images (16)অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না।”

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, “২০১৫ সালের ব্যাট আইনেও সংশোধন আসছে।

সর্বনিম্ন আয়কর সীমা দুই লাখ ২০ থেকে বাড়িয়ে দুই লাখ ৩০ হাজার করা হচ্ছে এবং তা আগামী ১০ বছরের জন্য নির্ধারিত থাকবে।”

এছাড়া বিড়ি শিল্প ও গাড়ি আমদানির উপর কড়া নজরদারি আরোপ করা হবে বলেও জানান আবুল মাল আবদুল মুহিত।

সভাপতির বক্তব্যে এফবিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ বলেন, “গত ছয় বছরে দেশের বাজেটের আকার বেড়েছে ১২৫ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে বাজেটের আকার ছিল এক লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের জন্য এ আকার হতে যাচ্ছে দুই লাখ ৪৯ হাজার কোটি টাকা।”

১৯৭৩ সাল থেকে প্রতিবছর বাজেট নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হচ্ছে। এবারের সভায় মোট ৬১৭টা পরামর্শ নিয়ে আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ