1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ১৪৭ Time View

Road_Accident5নাটোর সদর উপজেলার হয়বতপুরে নাটোর-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের  সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন।

হতাহত ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। নিহত ব্যক্তিদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালক রয়েছেন।

পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার হয়বতপুরে নাটোর-ঢাকা মহাসড়কে বেগম খালেদা জিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে আসা কেয়া পরিবহন বাসের সঙ্গে ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকের চালক ও তাঁর সহকারী এবং বাসের চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় বাসের ছয় যাত্রী আহত হন।

ঘটনার পর নাটোরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত চারজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ