1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

সেরা রন্ধনশিল্পীর খোঁজে ‘রূপচাঁদা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৭৬ Time View

image_80356_0সেরা রন্ধনশিল্পীর খোঁজে আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ও বৃহত্তম আয়োজন ‘রূপচাঁদা-স্টার লাইফস্টাইল সুপার শেফ ২০১৪’ প্রতিযোগিতা। এ উপলক্ষে মঙ্গলবার ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্টার লাইফস্টাইলের সম্পাদক রাফাত রশীদ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান এবং এনটিভি’র হেড অব প্রোগ্রাম মোস্তফা কামাল সৈয়দ।

বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের জনপ্রিয় ভোজ্যতেল ব্র্যান্ড ‘রূপচাঁদা’ এবং দেশের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডেইলি স্টারের জনপ্রিয় সাপ্তাহিকী ‘স্টার লাইফস্টাইল’র যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে দেশের ছয়টি বিভাগ থেকে চারটি বিভাগে মোট ২৪ জন বিজয়ী নির্বাচন করা হবে।

প্রতিযোগিতার চারটি বিভাগ হচ্ছে- অ্যাপেটাইজার (রুচিকর), মেইন কোর্স (মূল খাবার), ডেজার্ট (মিষ্টান্ন) এবং রিজিওনাল স্পেশালিটি (আঞ্চলিক বিশেষত্ব)। অংশগ্রহণকারীরা প্রতিযোগিতার একাধিক বিভাগে অংশ নিতে পারবেন এবং অংশগ্রহণকারীদেরকে বিচারের জন্য অন্ততঃ ৩ জনের পরিমাণে তাদের পছন্দের তৈরী করা খাবার নিয়ে আসতে হবে।

আঞ্চলিক পর্বে বিজয়ী প্রত্যেকে পুরস্কার হিসেবে পাবেন ২৫ হাজার টাকা এবং পরবর্তী পর্যায় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল রাউন্ডে যাওয়ার টিকেট। ঢাকা সেন্ট্রাল রাউন্ডে প্রথম বিজয়ী পাবেন পাঁচ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবেন তিন লাখ টাকা এবং তৃতীয় বিজয়ী পাবেন দুই লাখ টাকা পুরস্কার।

ছয়টি বিভাগে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১০ মে সিলেটে, ১৭ মে খুলনাতে, ২৪ মে বরিশালে, ৩১ মে রাজশাহীতে, ৭ জুন চট্টগ্রামে এবং ২১ জুন ঢাকাতে।

আগ্রহীরা পত্রিকায় দেয়া হটলাইন নম্বর- ০৯৬১২৭৭৭৮৮৮-এ যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এবং ডেইলি স্টার বা এর সহযোগী সংগঠনের কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

সারা বাংলাদেশের দর্শকরা পুরো আয়োজনটি উপভোগ করতে পারবেন এনটিভি’র মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ