1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০১৪
  • ১২৯ Time View

ririসারা দেশের খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা জারি করতে সংশ্লিষ্টদের প্রতি আদেশ দিয়েছে আজ হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।

স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পানিসম্পদ সচিব ও অর্থ সচিব এবং পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের প্রতি এ আদেশ দেয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে আদালতের এ আদেশ বাস্তবায়ন করে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরশেদ।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী সারা দেশের খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় জনস্বার্থে গত বছর ৭ এপ্রিল একটি রিট পিটিশন দায়ের করে।

এ রিটের প্রেক্ষিতে বিষয়টির ওপর রুল জারি করেছিল আদালত। একই সঙ্গে দেশের খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় ‘পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন’-অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের আদেশ দেয়া হয়। আদালতের ওই আদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত না হওয়ায় গত ২৮ এপ্রিল বিষটির ওপর প্রয়োজনীয় আদেশ চেয়ে আবারও আবেদন করা হয়।
আদালতে আবেদনটির পক্ষে আজ শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ