1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শুরু আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’র বিজয়ীদের পুরস্কার দিল মিডল্যান্ড ব্যাংক ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

ফের বাংলাদেশিদের তাড়ানোর হুমকি বিজেপির

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০১৪
  • ১২৭ Time View

bjp_ranjযদি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসে তবে তাদের অন্যতম প্রধান কাজ হবে অবৈধ বাংলাদেশিদের তাড়ানো। একইসঙ্গে অবৈধ বাংলাদেশির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির সভাপতি রাজনাথ সিং শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরপরগনা জেলায় এক সমাবেশে এ কথা বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে অত্যাচার করে মানুষ তাড়িয়ে দেয়া হবে আর আমরা তা বসে বসে দেখব এটা হতে পারে না। বিজেপি সভাপিত বলেন, ১৯৭১ সালের পর আসা অবৈধ সব বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে।

এ সময় পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাদ্যায়কে খুশি করতে রাজনাথ বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য প্যাকেজ বরাদ্দ দেয়া হবে।

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গুজরাটের কসাই নরেন্দ্র মোদিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র আক্রমনের কয়েক দিন পর মমতাকে কাছে পাওয়ার চেষ্টা করছেন বিজেপি প্রধান।

তিনি তৃণমূল ও মমতাকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনারা লড়াই করেন, তবে বিজেপির বিরুদ্ধে কেন। আপনারা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেন। আমরা সরকার গঠন করবো দিল্লিতে। তবে সেটা হবে পশ্চিমবঙ্গের উন্নয়ন করা ও দারিদ্র দূর করার জন্য। সূত্র : এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ