1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

অপহরণের দায়ে চলচ্চিত্র পরিচালক শীষ মনোয়ার গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০১৪
  • ১১৮ Time View

shish_monuarমোহাম্মদপুরের নিজ বাসা থেকে চলচ্চিত্র পরিচালক শীষ মনোয়ারকে শনিবার ভোর ৬টায় গ্রেফতার করা  হয়েছে। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক সবুজকে অপহরণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। শীষ মনোয়ার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও। জানা যায়, জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক সবুজ গত ২৬ এপ্রিল নিজ বাসা থেকে অফিসে আসার পথে অপহৃত হন।

মূলত তাকে অপহরণ করার অভিযোগে পুলিশ শীষ মনোয়ারকে গ্রেফতার করেছে। এ বিষয়ে মিরপুর থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সবুজ নিখোঁজ হওয়ার পর তার বাবা আবদুর রহিম প্রথমে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর কোনো ফলাফল না পেয়ে সবুজের বাবা ও স্ত্রী সানজিদা শীষ মনোয়ার এবং ওই অফিসের আরও কয়েকজনের নামে মিরপুর থানায় মামলা করেন। এরপর শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

অপহরণের অভিযোগ অস্বীকার করে শীষ মনোয়ারের মিডিয়া কো-অর্ডিনেটর জাহাঙ্গীর বিপ্লব বলেন, ‘শীষ মনোয়ার বলেছেন এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

ওসি আরও বলেন, ‘শীষকে আদালতে পাঠানো হয়েছে এবং এ মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই কামরুল ইসলাম।’ এদিকে চলচ্চিত্র প্রযোজনায় আসার পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এরকম চলতে থাকলে তিনি চলচ্চিত্র প্রযোজনা ছেড়ে দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ