1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় রুটে আজ থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী পুঁজিবাজারে করনীতি: মূলধনি মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত করছাড় চায় ডিবিএ এইচএসসিতে বরিশাল বোর্ডে গত বারের চেয়ে পাসের হার কমেছে ১৭.৭৩% মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ফখরুলের যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও গুলি, বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

ফ্রিডম হাউস এর জরিপে বাংলাদেশের মিডিয়া ‘আংশিক স্বাধীন’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০১৪
  • ১৪৫ Time View

freedom houseবাংলাদেশের মিডিয়া ‘আংশিক স্বাধীন’ বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক ‘ফ্রিডম হাউজ’। ১৯৭টি দেশের মধ্যে মিডিয়ার স্বাধীনতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১১৫ নম্বরে।

‘ফ্রিডম অব প্রেস ২০১৪ : অ্য গ্লোবাল সার্ভে অব মিডিয়া ইন্ডিপেডেন্স’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার।

এতে বলা হয়, বিশ্বজুড়েই মিডিয়ার স্বাধীনতা বেশ নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে মিসর, তুরস্ক ও ইউক্রেনে এক দশকের মধ্যে মিডিয়ার স্বাধীনতা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৪৪ শতাংশ মানুষ এখন এমন এলাকায় বাস করে যেখানে মিডিয়া ‘একেবারেই স্বাধীন’ নয়। আর ৪২ ভাগ মানুষ ‘আংশিক স্বাধীন’ এলাকায় বাস করে।

সবচেয়ে স্বাধীন মিডিয়ার দেশ হিসেবে তালিকার শীর্ষে থাকা পাঁচ দেশ হচ্ছে নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড।

আর সবচেয়ে খারাপ অবস্থায় থাকা আটটি দেশ হচ্ছে ইকুয়াটোরিয়াল গিনি, কিউবা, ইরান, বেলারাস, ইরিত্রিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৭৬, ভারত ৭৮, বাংলাদেশ ১১৫, নেপাল ১১৮, পাকিস্তান ১৪১তম স্থানে রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ