1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ

প্রকাশ্যে স্তন পান করিয়ে প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০১৪
  • ১২৮ Time View

milk_pcএক অভিনব কাণ্ড ঘটিয়ে প্রতিবাদ জানাল ৭০ জন মা। ইংল্যান্ডের নাটিংহাম শহরের একটি দোকানের সামনে আসলেন তারা। সকলেই কোলে আছে একটি করে দুধের শিশু৷ হঠাৎই ওই দোকানের সামনে দাঁড়িয়ে শিশুকে স্তনপান করাতে শুরু করলেন মায়েরা৷ এটা ছিল তাদের প্রতিবাদ।

কিছুদিন আগে নাটিংহামে সিটি সেন্টরের একটি দোকানের ভেতর শিশুকে স্তনপান করাচ্ছিলেন ভিওলেত্তা কোমর নামের এক মহিলা। তখন ওই দেকানের একটি আধিকারিক বাচ্চাকে স্তনপান করাতে না দিয়ে তাকে দোকান থেকে বের করে দেন এবং তাকে বলেন তাদের দোকানে এমন নিয়ম নেই৷ সেই সময় দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতারাও দোকান কর্তৃপক্ষের এমন ব্যবহারে বেশ ক্ষুদ্ধ হন৷ সেই সময় ভিওলেত্তাকে নিয়ে তারা সেই দোকান থেকে বেড়িয়ে যান৷ ঘটনার ঠিক দুমাস বাদে তারা সকলে একজোট হয়ে সেই দোকানের সামনে দাঁড়িয়েই তাদের এই প্রতিবাদ শুরু করেন৷

সংবিধানের ইকুয়ালিটি অ্যাক্ট, ২০১০ অনুযায়ী সব মায়েদেরই অধিকার তারা যে কোনো সার্বজনিক এলাকায় তার শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন৷ কিন্তু বিরোধরত এই সব মহিলাই এর আগেও বেশ কেয়ক জায়গায় তাদের এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন৷ তাই তারা তাদের প্রতিবাদ সিটি সেন্টারের এই দোকানের সামনে থেকেই শুরু করেন৷

মায়েদের এই অভিনব প্রতিবাদ শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই ওই দোকানের তরফ থেকে ক্ষমা চাওয়া হলে, এরপরই পরিবেশ খানিকটা শান্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ