1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

মুফতি ইজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
  • ১১০ Time View

image_79084_0হেফাজতে ইসলামের নায়েবে আমির ও নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।

সম্পদের বিবরণী দাখিলের নোটিশ অমান্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইজাহারের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, মুফতি ইজহারের বিরুদ্ধে লালখানবাজার মাদরাসার কোটি কোটি টাকা ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে খরচের অভিযোগ আছে। ২০১২ সালের ১৭ মে এ-সংক্রান্ত একটি অভিযোগ জমা হয় দুদক কার্যালয়ে। এর পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধানে নামে দুদক।

অনুসন্ধানে মুফতি ইজাহার ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পদের খোঁজ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে ৪ জুলাই তার বরাবর সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করা হয়। দুদক আইনের ২৬ (২) ধারায় তাকে সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি কিংবা নোটিশ দাখিলের সময়সীমা বাড়ানোর কোনো আবেদন করেননি।

গত বছরের ৪ অক্টোবর লালখানবাজার মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজাহারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণের তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর বিচারকাজ চলছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ