1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

জামালপুরে ট্রেন থেকে নামিয়ে যাত্রী গণধর্ষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ১৯৫ Time View

rape2জামালপুরে কমিউটার ট্রেন থেকে এক নারীকে কৌশলে নামিয়ে ধর্ষণ করেছে দুই দুর্বৃত্ত। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শনিবার বিকালে অভিযুক্ত দুই ধর্ষককে আটক করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
আটকরা হলেন, ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামের জানিদ ও একই উপজেলার বাহাদুরপুর গ্রামের আকরাম হোসেন শিকু।
পুলিশ জানায়, শুক্রবার ঢাকা থেকে কমিউটার ট্রেনযোগে দেওয়ানগঞ্জ আসার পথে ধর্ষক জানিদ ও শিকুর সঙ্গে পরিচয় হয় ওই নারীর। রাতে কমিউটার ট্রেনটি ইসলামপুর আসলে ওই নারীকে কৌশলে নামিয়ে স্টেশনের পাশে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে জানিদ ও শিকু। পরে শনিবার সকালে বাড়ির ‌উদ্দেশে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ধর্ষিতাকে তুলে দেয় তারা। কিছুক্ষণ পরে মোটরসাইকেলযোগে ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ এসে আবারও ওই নারীকে অপহরণ করার চেষ্টা করে ওই দুই ধর্ষক। এসময় তার চিৎকারে স্থানীয়রা দুই ধর্ষককে আটক করে পুলিশে সোর্পদ করে।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ধর্ষককে থানা হাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ