1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

চিনি ও গুড় শিল্প জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখবে : ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ১১১ Time View

2014-04-26_6_155201ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের প্রতিভাবান বিজ্ঞানী ও গবেষকদের গবেষণার কল্যাণে ইক্ষু চাষাবাদে প্রভূত উন্নতি হয়েছে।
চিনি ও গুড় শিল্প জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখবে উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানীদের উদ্ভাবিত তাল খেজুর ও সুগারবিটের মানোন্নয়নে চিনি ও গুড় শিল্প জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।
ভূমি মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে (বিএসআরআই) এক গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিএসআরআই-এর মহাপরিচালক ড. কামাল হুমায়ুন কবীরের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিএসআরআই এর পরিচালক (গবেষণা) ড. এস.এম. নুরুন্নাহার বেগম, পরিচালক ড. এস.কে. ইফসুফ জাই (টিওটি), চীফ সায়েন্টিফিক অফিসার ড. খলিলুর রহমান, বশীর আহমেদ বকুল, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া বক্তব্য রাখেন।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, বিজ্ঞানী ও গবেষকগণ আমাদের জাতীয় সম্পদ। তরুণ বিজ্ঞানী ও গবেষকদের কল্যাণে দেশে অধিক খাদ্য ফলানো ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়েছে।
মন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ, কৃষি পুনর্বাসন, ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এর ভূমিকার প্রশংসা করেন।।
পরে মন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ