1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

আমেরিকা থেকে ফিরে জানালেন মুহিত ইউনূস ছাড়া আর কিছুতে মাথাব্যথা নেই আমেরিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ১০৫ Time View

images (16)অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, “আমেরিকা দাবি করে ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তিনি সম্মান পেলেই তারা খুশি। বাংলাদেশের অন্য কোনো কিছুতেই তাদের মাথাব্যথা নেই।” বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেয়া বা বাংলাদেশের উন্নয়নের বিষয়টিকে আমেরিকা কখনো গুরুত্ব দেয় না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আমেরিকা ও মেক্সিকোতে ১৫ দিনের সফর শেষে দেশে ফিরে মন্ত্রী সামগ্রিক বিষয় তুলে ধরেন।

মুহিত বলেন, “বাংলাদেশের জন্ম থেকেই আমেরিকা বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে বছরে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করে থাকে। এর মধ্যে এক তৃতীয়াংশের ওপর শুল্ক দিয়ে থাকে। দীর্ঘদিন ধরে আমরা শুল্কমুক্ত সুবিধা চেয়ে আসছি। কিন্তু তারা আমাদের কোনো সুবিধা দেয়নি। তারা সব সময় গ্রামীণব্যাংক ও ইউনূস নিয়ে হৈ চৈ করে।”

অর্থমন্ত্রী বলেন, “আমরা ইউনূস সাহেবকে কখনো অসম্মান করিনি। তিনি দীর্ঘদিন এই ব্যাংকটিকে আঁকড়ে রেখেছিলেন। আমরা পদক্ষেপ নেয়ার পর তিনি আদালতেও গিয়েছিলেন। সেখানে হেরে গেছেন। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হয়েছে।”

আামেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে কিনা জানতে চাওয়া হলে আবুল মাল আবদুল মুহিত বলেন, “নির্বাচনের পর তারা বাংলাদেশের নতুন সরকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন অবশ্য তারা সে জায়গা থেকে সরে এসেছে। তবে বাংলাদেশের জন্মের শুরু থেকেই তারা কিন্তু বিরোধিতা করে আসছে। জানি না সে কারণেই তারা হয়তো আমাদের শুল্কমুক্ত সবিধা দেয়ার দাবি মেনে নিচ্ছে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ