1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

নবদম্পতি আদিত্য এবং পরিণীতির ‘দাওয়াত’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ১৬৭ Time View

image_78736_0এবারে ভারতীয় নিমন্ত্রণ জানাতে হাজির নবদম্পতি আদিত্য রায় কাপুর এবং পরিণীতি চোপড়া। অনুষ্ঠানের মহাভোজে যাতে উপস্থিত থাকতে কোনো অসুবিধা না হয়, তাই আগে থেকেই তারিখ জানিয়ে দেয়া হয়েছে! এবার শুধু অপেক্ষা!

ও হো! অত উতলা হওয়ার কি আছে? শনিবার যজ রাজ ফিল্মস-এর তরফ থেকে ‘অফিশিয়াল’ নিমন্ত্রণপত্র ছাপানো হয়েছে ২০১৪ সালের জিবে পানি আনা একটি জমাটি প্রেম-কাহিনীর সাক্ষী থাকার জন্যে। ‘দাওয়াত-এ-ইশক!’ নামক এই লাভ কুইজিনের প্রধান দুই শেফ হলেন পরিণীতি চোপড়া এবং আদিত্য রায় কাপুর। গুলরেজ ‘গুল্লু’ কাদির (পরিণীতি) হায়দরাবাদের এক জুতার দোকানে কাজ করা সেলস গার্ল। হাজারো পণলোভী পুরুষ দেখে প্রেমের প্রতি তৈরি হয়েছে তীব্র বিতৃষ্ণা। অন্যদিকে তারিখ ‘তারু’ হায়দার (আদিত্য) লৌখনোর রাঁধুনে যে তার হাতের বিরিয়ানি এবং কাবাবের জাদুতে যে কারও মন জিতে নিতে পারে। গল্প গতি পায় যখন হায়দরাবাদ এবং লৌখনো প্রেমে পড়ে একে অপরের। নতুন করে লেখা শুরু করে ভালোবাসার পুরনো রেসিপি!

আদিত্য চোপড়ার প্রযোজনায় এই ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন হাবিব ফয়জাল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সাজিদ-ওয়াজিদ এবং লিরিকস কৌসর মুনিরের। আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে চটপটা এই রোম্যান্টিক ছবি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ