1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

জীবননগরে করিমন চালককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ১৫৩ Time View

111111111111চুয়াডাঙ্গার জীবননগর দত্তনগর পাতিলা কৃষি খামারের কাছে দুর্বৃত্তরা আক্তার হোসেন (৩০) নামের এক করিমন (ভটভটি) চালককে গুলি করে হত্যা করেছে।

বুধবার দিনগত রাতে পাতিলা কৃষি খামারের নারিকেল বাগানে এ ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের আবদুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পাশে একটি চিরকুটে ঠিকানা লিখে ফেলে যায় দুবৃত্তরা।

জীবননগর থানার ওসি ইকবাল আহম্মেদ নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের আক্তার হোসেন বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কৃষকরা কৃষি কাজ করার জন্য জীবননগরের কৃষি খামারের দিকে যাওয়ার সময় জীবননগর উপজেলার দত্তনগর পাতিলা কৃষি খামারের নারিকেল বাগানে গলায় গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। লাশের পাশ থেকে দেশীয় রাইফেলের দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ