1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

শ্রীপুরে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ১৪৭ Time View

sripurগাজীপুরের শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দু’গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে।

আহতরা হলেন- সোহাগ (২৩), মাসুদ (২৮), মোমেন (২৬), সোহেল (২৭), আসাদ (২১) ও শিব্বির (২৩) আহত হয়।

আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার মাওনা (পল্লী বিদ্যুৎ মোড়) এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোলায়মান হক রিপন ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহাগ ইলিমের মধ্যে সোমবার দিন কোনো এক সময় কথা কাটাকাটি হয়। মঙ্গলবার রাতে সোহাগ ইলিম ও তার লোকজন পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি দোকানে বসে গল্প করছিল। এসময় পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত শ্রমিকলীগের সোলায়মান হক রিপন এবং তার সহযোগী শওকত ফকিরের নেতৃত্বে ১৫/২০ জনের একদল দুষ্কৃতকারী সোহাগ ইলিম গ্রুপের ওপর হামলা করে। এসময় তাদের হামলায় ৭ জন আহত হয়।

গুরুতর আহত সোহাগ, মাসুদ, মোমেন ও সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।

শ্রীপুর মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা আগ্নেয়াস্ত্রের কথা বললেও গুলি বর্ষণের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ৭ জন রক্তাক্ত আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ