1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বাসচাপায় মা-ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ১৩৮ Time View

road accident logo 1ফরিদপুর কানাইপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসেরচাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- মা শিখা বেগম (৪০) ও ছেলে তৌহিদুর আহমেদ সুমন (১৯)। সুমন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্র ছিলেন।
 
মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
 
কানাইপুর হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট আরিফ হোসেন খান জানান, মটরসাইকেল আরোহী সুমন ও শিখা বেগম অটোরিক্সার সাথে ধাক্কা লেগে রাস্তায় পরে যায়। এসময় পিছন থেকে যশোরগামী রয়েল পরিবহনের একটি বাস তাদের দুইজনকে চাপা দিয়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে মা শিখা বেগম ঘটনাস্থলে ও ছেলে সুমনকে ঢাকায় নেয়ার পথে মারা যান।
 
এ ঘটনায় অটোরিক্সার চার যাত্রী আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ