1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রামেকে দেড়শ’ চিকিৎসকদের বিরুদ্ধে সাংবাদিকদের দুই মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ১৪৯ Time View

ramakরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দেড়শ শিক্ষানবিশ চিকিৎসককে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে এটিএন নিউজের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল এবং আমার দেশের আলোকচিত্রী আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে নগরীর  রাজপাড়া থানায় মামলা দুটি দায়ের করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই মামলাতেই আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ শিক্ষানবিশ চিকিৎসককে আসামি করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এ দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসকদের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনরা বাকবিতণ্ডায় জড়ালে ইন্টার্ন চিকিৎসকরা তাদের বেধড়ক মারধর করে। খবর পেয়ে সংবাদ সংগ্রহে গেলে দফায় দফায় সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর করেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন তারেক মাহমুদ রাসেল, চ্যানেল২৪ এর ক্যামেরাপারসন রায়হান, রিপোর্টার আবরার শাইর, দৈনিক সোনার দেশের সালাউদ্দিন, মাছরাঙা টেলিভিশনের মাসুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জাফর ইকবাল লিটন, এটিএন নিউজের রুবেলসহ ১০ সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রাসেল মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ