1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০১৪
  • ১১৪ Time View

Agunনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফকির অ্যাপারেলসের নবনির্মিত এই কারখানায় বর্ধিত অংশে আগুন লাগায় কেউ হতাহত হয়নি।

সোমবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ফকির অ্যাপারেলসের বর্ধিত অংশ ডায়িং সেকশনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ওই কারখানার যন্ত্রপাতি ও কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

জানা যায়, প্রথমত কারখানার কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে পুড়ে কারখানার মেশিনপত্র, ডায়িং করা কাপড়সহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে কারখানা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ