1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ভিভিআইপি ও সিআইপিরা চোর

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ১৫৫ Time View

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (সিআইপি) অধিকাংশই চোর। গতকাল দুপুরে রাজধানীর বিসিআইসি মিলনায়তনে জনতা ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল বারকাত এসব কথা বলেন। জনতা ব্যাংকের অস্থায়ী কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের তৃতীয় বর্ষপূর্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরও বক্তব্য দেন জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, সৈয়দ বজলুল করিম, মাহবুবুর রহমান হিরণ প্রমুখ।

আবুল বারকাত বলেন, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্বৃত্তদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। কিন্তু ‘৭৫ সালের পর আমাদের রাষ্ট্রের মুখ বিপরীত দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যারা রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নিয়ে গেছে তারাই লুটপাট করেছে। এই লুটপাটকারীরা এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাষ্ট্রের বিশেষ মর্যাদা ভোগ করেন। তবে এর বিপরীত লোক আছেন। তিনি বলেন, এসব লুটপাটকারীর জন্য স্থান ছেড়ে দেওয়া মানে মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টে দেওয়া। ৩০ লাখ শহীদের রক্তকে অস্বীকার করা। দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা। কিন্তু আমরা এখন তার বিপরীত দেখছি। আবুল বারকাত বলেন, জনতা ব্যাংক সারা দেশে কয়েকশ অসহায় মুক্তিযোদ্ধাকে সহায়তা করেছে। যাদের রাষ্ট্র বহুদিন কোনো খোঁজ রাখেনি জনতা ব্যাংক তাদের খুঁজে বের করেছে। তাদের জন্য সামান্য হলেও কিছু করার চেষ্টা আমরা করেছি। তিনি বলেন, এমন অনেক মুক্তিযোদ্ধা পরিবার দেখেছি যারা বস্তিতে জীবন যাপন করছে। তিন বেলা খেতে পারছে না। নিজেদের জীবনবাজি রেখে তারা দেশকে স্বাধীনতা দিয়েছে। তাদের জন্য আমরা যদি কিছু না করি সেটা হবে নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা।

Ref: http://www.bd-pratidin.com/2014/04/20/468

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ