1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বরেণ্য কন্ঠশিল্পী বশির আহমেদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পীকারের শোক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ১০৩ Time View

2014-04-20_6_139603জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বরেণ্য কন্ঠশিল্পী বশির আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে স্পীকার বলেন, মরহুম বশির আহমেদে ছিলেন সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী। ‘অনেক সাধের ময়না আমার’, ‘কত আশা ছিল মনে’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘জীবন মানেই আনন্দ ভালবাসা’, ‘সজনী গো ভালবেসে এত জ¦ালা’, ‘আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো’Ñ এসব অসংখ্য অসাধারণ গান তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করে। তার মৃত্যুতে সঙ্গীত জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে।
স্পীকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ