1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

কায়রোতে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী ছাত্র হাফেজ জাকারিয়া প্রথম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ৫৫৯ Time View

jakariya4মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে বাংলাদেশের ছাত্র হাফেজ মো: জাকারিয়া। বাংলাদেশের ছাত্র হিসেবে হাফেজ জাকারিয়া মিশরে প্রথমবারের মতো প্রথম হয়েছে।

হাফেজ জাকারিয়া যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ আলহাজ হাফেজ ক্বারী নাজমুল হাসান পরিচালিত তাহাফিজুল কুরআন ওয়াছ সুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। কায়রোতে গত ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ৫৫টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর মিশরের ধর্মমন্ত্রী ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মুক্তার জুমা হাফেজ জাকারিয়ার হাতে পুরস্কারের সনদ প্রদান করেন।

প্রতিযোগিতায় প্রথম হওয়ায় হাফেজ জাকারিয়াকে মিশর সরকারের পক্ষ থেকে ৬ লাখের অধিক টাকা প্রদান করে পুরস্কৃত করা হয়।

হাফেজ জাকারিয়া হাফেজ মাওলানা ফয়জুল্যাহ ও মোছা: জাহানারার একমাত্র ছেলে। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চর ইসলামপুরে।

হাফেজ জাকারিয়া-এর পূর্বে ২০১১ সালে কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৪র্থ স্থান এবং ২০১৩ সালে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারের গৌরব অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ